Nutty Crunch Muesli
ফিটনেস প্রেমী ও মাসল বিল্ডিংয়ে আগ্রহীদের জন্য হাই-প্রোটিন নাস্তার চমৎকার সমাধান! ৪ ধরণের প্রিমিয়াম বাদাম ও ওটসের এই শক্তিশালী মিশ্রণটি দুধ বা দইয়ের সাথে মিশিয়ে তৈরি করতে পারবেন মাত্র ৫ মিনিটেই । কোনো কেমিক্যাল প্রিজারভেটিভ ছাড়াই এটি শরীরে প্রতিদিনের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং সারাদিন আপনাকে রাখে এনার্জেটিক।
নাট্টি ক্রাঞ্চ মিউসলি (হেলদি মিক্স) | Nutty Crunch Muesli (Healthy Mix)
“প্রচুর বাদাম ও প্রোটিনের শক্তি – মাসল গেইন ও ফিটনেস বজায় রাখার আদর্শ নাস্তা।”
পণ্য পরিচিতি (Product Overview)
মাসল বিল্ডিং, বডি ফিটনেস কিংবা একটি সক্রিয় লাইফস্টাইলের জন্য প্রতিদিনের খাবারে প্রোটিন থাকা অত্যন্ত জরুরি। আপনার প্রোটিনের এই প্রয়োজন মেটাতে আমাদের এই ‘ইনস্ট্যান্ট নাট্টি ক্রাঞ্চ মিউসলি’-তে রয়েছে রোলড ওটসের সাথে কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট (Walnuts) ও থাই চিনাবাদামের এক সমৃদ্ধ সংমিশ্রণ। এতে থাকা প্রচুর পরিমাণের উদ্ভিজ্জ প্রোটিন ও হেলদি ফ্যাট পেশি গঠন (Muscle Gain) এবং সারাদিন ফিট থাকতে চমৎকার ভূমিকা রাখে। এর কুইক ওটস মাত্র ৫ মিনিটে দুধ কিংবা দই শোষণ করে নরম হয়ে যায়, আর বাদামের ক্রাঞ্চি বাইট আপনার সকালকে করে তোলে শক্তিতে ভরপুর ও অনন্য।
প্রধান সুবিধাসমূহ (Key Benefits)
-
হাই-প্রোটিন ও মাসল ফ্রেন্ডলি: ৪ প্রকার প্রিমিয়াম বাদামের সমৃদ্ধ মিশ্রণ, যা প্রোটিনের ঘাটতি পূরণ করে মাসল গেইন ও ফিটনেসে সাহায্য করে।
-
টেকসই এনার্জি: এতে থাকা ন্যাচারাল প্রোটিন ও হেলদি ফ্যাট ওয়ার্কআউট কিংবা কর্মব্যস্ত দিনের প্র প্রয়োজনীয় দীর্ঘস্থায়ী শক্তি যোগায়।
-
মাত্র ৫ মিনিটে তৈরি: ব্যস্ত সকালে বা ওয়ার্কআউটের আগে/পরে ঝটপট হাই-প্রোটিন মিল পাওয়ার সেরা সমাধান।
-
প্রাকৃতিক উপাদান: কোনো কেমিক্যাল বা কৃত্রিম প্রিজারভেটিভ ছাড়া একদম পিওর ও পুষ্টিকর উপাদান।
উপাদানসমূহ (Ingredients)
রোলড ওটস, কাঠবাদাম (Almonds), কাজুবাদাম (Cashews), আখরোট (Walnuts), থাই চিনাবাদাম, মিষ্টি কুমড়ার বীজ ও তিল, কিসমিস এবং খেঁজুর।
প্রস্তুত প্রণালী (Preparation)
৩-৪ টেবিল চামচ (প্রায় ৫০ গ্রাম) মিউসলি ১২০-১৫০ মিলি ঠান্ডা বা হালকা গরম দুধ/দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মাত্র ৫ মিনিট অপেক্ষা করুন এবং উপভোগ করুন হাই-প্রোটিন মিউসলি।
পরিবেশন পরামর্শ (Serving Suggestion)
বাড়তি প্রোটিন ও রিচ ফ্লেভার পেতে এর সাথে এক চামচ পিনাট বাটার অথবা আপেলের স্লাইস যোগ করে পরিবেশন করতে পারেন।
সংরক্ষণ পদ্ধতি (Storage)
সরাসরি সূর্যালোক থেকে দূরে, ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। প্যাকেটের মুখ খোলার পর প্রতিবার ভালোভাবে জিপ লক বা সিল করে রাখুন।
অ্যালার্জি সতর্কতা (Allergen Warning)
সতর্কতা: এই পণ্যটিতে কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট ও চিনাবাদাম রয়েছে। তাই যাদের বাদামে অ্যালার্জি আছে, তাদের জন্য এটি উপযুক্ত নয়।
- No Chemical Preservatives
- Minimal Processing
- Balanced Nutrition
- Carefully Selected Ingredients
- Shelf life: 12–18 months
- Country of origin: As labelled
Reviews
There are no reviews yet.