🌿 Free delivery over ৳2000  ·  Shop Now →
প্রি-অর্ডার চলছে Khirsapat Mango 2026

বছরের প্রথম আম হোক ১০০% নিরাপদ। সেরা স্বাদের খিরসাপাতি পেতে এখনই প্রি অর্ডার করুন।

ডেলিভারি শুরু ১লা জুন সম্পূর্ণ নিরাপদ
Order Now
SKU: ব্য100144

ব্যানানা আম । Banana Mango

Price range: 1,690.00৳  through 3,290.00৳ 
Incl. GST · Excl. Delivery

দেখতে কলার মতো লম্বাটে ও আকর্ষণীয় এবং সম্পূর্ণ আঁশহীন মাখনের মতো মিষ্টি স্বাদের জন্য, আমের জগতে বর্তমান সময়ের সবচেয়ে এক্সক্লুসিভ জাত হলো ব্যানানা আম। অলয় অর্গানিকস আপনার জন্য নিয়ে এসেছে সরাসরি বাগান থেকে সংগৃহীত এবং আমাদের এক্সপার্ট প্যানেল দ্বারা নিখুঁতভাবে বাছাইকৃত প্রিমিয়াম গ্রেডের ১০০% নিরাপদ এই আম।

Delivery Details
Home delivery available in corner in Bangladesh
Free Delivery ৳2000+
Cash on Delivery
7-Day Returns
SKU ব্য100144

আমের জগতে নতুন আকর্ষণ – প্রিমিয়াম ব্যানানা আম!

দেখতে ঠিক কলার মতো লম্বাটে, অনন্য গঠন আর সম্পূর্ণ আঁশহীন অতুলনীয় মিষ্টি স্বাদের জন্য আমের জগতে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ও এক্সক্লুসিভ একটি জাত হলো ব্যানানা আম। থাইল্যান্ডের বিখ্যাত এই আমের জাতটি এখন আমাদের দেশের মাটিতেও তার শ্রেষ্ঠ স্বাদ ও সুগন্ধ ছড়াচ্ছে। Olloy Organics আপনার জন্য নিয়ে এসেছে সরাসরি বাগান থেকে সংগৃহীত এবং আমাদের এক্সপার্ট প্যানেল দ্বারা নিখুঁতভাবে বাছাইকৃত প্রিমিয়াম গ্রেডের ১০০% নিরাপদ বব্যানানা আম।

কেন আমাদের ব্যানানা আম অনন্য?

অনন্য গঠন ও রাজকীয় রূপঃ এই আমের প্রধান আকর্ষণ এর নিখুঁত কলার মতো লম্বাটে ও আকর্ষণীয় গঠন। পাকার পর এর গায়ের রঙ চমৎকার সোনালী-হলুদ বর্ণ ধারণ করে, যা দেখতে অত্যন্ত লোভনীয়।

আঁশবিহীন ও মোলায়েম শাঁসঃ ব্যানানা ম্যাঙ্গোর আঁটি অত্যন্ত পাতলা ও সরু। এর ভেতরের শাঁস বা পাল্প একদম আঁশহীন, মাখনের মতো মোলায়েম এবং মুখে দিলেই মিলিয়ে যায়।

তীব্র মিষ্টতা ও চমৎকার সুগন্ধঃ এর শাঁসের রঙ গাঢ় কমলা-হলুদ এবং এর মিষ্টতা অত্যন্ত তীব্র। কাটার সাথে সাথেই ঘর মৌ মৌ করা একটি মৃদু অথচ মনমুগ্ধকর সুগন্ধ ছড়িয়ে পড়ে।

১০০% নিরাপদ ও বিষমুক্তঃ গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের মূল লক্ষ্য। আমরা শতভাগ গ্যারান্টি দিচ্ছি—আমাদের ব্যানানা আম সম্পূর্ণ কার্বাইড বা যেকোনো ক্ষতিকর কেমিক্যালমুক্ত। সরাসরি বাগান থেকে সতেজ ও বিষমুক্ত আম পৌঁছে যাবে আপনার ঘরে।

সঠিক গ্রেডিং ও মান নিয়ন্ত্রণঃ প্রিমিয়াম স্ট্যান্ডার্ড বজায় রাখতে প্রতিটি বানানা ম্যাঙ্গোর আকার, ওজন এবং গুণমান পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রেষ্ঠ আমগুলোই প্যাকেজিং করা হয়।

অর্ডার ও বুকিং প্রক্রিয়া (Order Process)

আমাদের আমগুলো সরাসরি বাগান থেকে তাজা সংগ্রহ করা হয় বলে আমরা একটি সুশৃঙ্খল ডেলিভারি সিস্টেম অনুসরণ করিঃ

প্যাকেজ নির্বাচনঃ আপনার প্রয়োজন অনুযায়ী ১০ কেজি বা ২০ কেজির ক্যারেট সিলেক্ট করুন।

বুকিং নিশ্চিতকরণঃ অর্ডারের সময় মোট মূল্যের ২০% অগ্রিম (Advance) প্রদান করে আপনার বুকিং নিশ্চিত করুন।

সরাসরি ডেলিভারিঃ বাগান থেকে আম সংগ্রহের পর দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।

বাকি পেমেন্টঃ ডেলিভারি পাওয়ার সময় বাকি টাকা ডেলিভারিম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আম চেক করে (Cash on Delivery) পরিশোধ করুন।

কেন ২০% অগ্রিম? এটি আমাদের বাগান থেকে আম সংগ্রহ, প্যাকেজিং এবং ডেলিভারি ম্যানেজমেন্ট সুশৃঙ্খল রাখতে সাহায্য করে, যাতে আমরা আপনাকে সরাসরি বাগান থেকে সংগ্রহকৃত সবচেয়ে সতেজ আমগুলোই সরবরাহ করতে পারি।

সংরক্ষণ পদ্ধতি ও স্থায়িত্ব (Storage & Care Guide)

ব্যানানা আমের আসল স্বাদ ও সতেজতা দীর্ঘক্ষণ বজায় রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। আমাদের “Food Engineer” টিমের পরামর্শঃ

প্রাথমিক করণীয়ঃ আমগুলো ক্যারেট থেকে বের করে মেঝেতে বা পাটিতে ছড়িয়ে রাখুন। সরাসরি রোদ বা আর্দ্র জায়গা থেকে দূরে রাখুন।

পাকার সময়ঃ ব্যানানা আম সাধারণত ডেলিভারি পাওয়ার ২-৪ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়। আম নরম হতে শুরু করলে এবং চামড়া কিছুটা কুঁচকে গেলেও বুঝবেন তা সম্পূর্ণ পেকেছে (এ সময় আমের মিষ্টতা ও রসালো ভাব সর্বোচ্চ হয়)।

ফ্রিজে সংরক্ষণঃ আম পেকে যাওয়ার পর ৩-৫ দিন পর্যন্ত ফ্রিজের নরমাল চেম্বারে রেখে খাওয়া যায়। তবে অতিরিক্ত সময় ফ্রিজে রাখলে এর স্বাভাবিক স্বাদ ও আকর্ষণীয় ঘ্রাণ কমতে শুরু করে।

স্থায়িত্বকালঃ স্বাভাবিক তাপমাত্রায় পাকার পর ৩-৪ দিন এবং ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত আমগুলো তার শ্রেষ্ঠ মান বজায় রাখে।

পণ্য পরিচিতি (Product Specification)

জাতঃ প্রিমিয়াম ব্যানানা আম (Banana Mango).

প্যাকিংঃ প্লাস্টিক ক্যারেটে প্রিমিয়াম ও নিরাপদ প্যাকেজিং।

নিরাপত্তাঃ কেমিক্যালমুক্ত ও ১০০% স্বাস্থ্যকর।

আপনার পরিবারের জন্য আমের জগতের এই নতুন ও রাজকীয় বানানা আমের খাঁটি স্বাদ নিশ্চিত করতে আজই Olloy Organics-এ আপনার বুকিং সম্পন্ন করুন!

Our Promise
  • No Chemical Preservatives
  • Minimal Processing
  • Balanced Nutrition
  • Carefully Selected Ingredients
  • Shelf life: 12–18 months
  • Country of origin: As labelled
Price
Price range: 1,690.00৳  through 3,290.00৳ 
Order Now
Preparing datasheet…
Your PDF download will begin shortly
Link copied to clipboard!
Stay Fresh

Stay Fresh. Stay Organic.

Get weekly exclusive deals and organic lifestyle tips delivered to your inbox. No spam, ever. Unsubscribe in one click.

Preparing Catalogue PDF…
Download begins shortly