🌿 Free delivery over ৳2000  ·  Shop Now →
Order Now
USDA Organic
Certified
Free Shipping
Orders over $60
Easy Returns
30-day policy
Secure Payment
SSL Encrypted
SKU: আম্100109

আম্রপালি আম

Price range: 1,440.00৳  through 2,420.00৳ 
Incl. GST · Excl. Delivery

Olloy Organics-এর প্রতিটি আম্রপালি আম সরাসরি বাগান থেকে সংগৃহীত এবং এক্সপার্ট দ্বারা নিখুঁতভাবে গ্রেডিং ও প্যাকেজিং এর মাধ্যমে সরবরাহ করা হয়। আমরা কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা কার্বাইড ব্যবহার না করে প্রাকৃতিক পরিপক্কতা নিশ্চিত করি, যা আপনাকে দেয় মধুর মতো মিষ্টি স্বাদ এবং অতুলনীয় সুগন্ধের নিশ্চয়তা। 

প্যাকেজঃ ১২ কেজি / ২২ কেজি।

বুকিংঃ ২০% অগ্রিম দিয়ে আজই আপনার অর্ডারটি কনফার্ম করুন।

Delivery Details
Home delivery available in corner in Bangladesh
Free Delivery ৳2000+
Cash on Delivery
7-Day Returns
SKU আম্100109

স্বাদ ও সুগন্ধের রাণী, প্রিমিয়াম আম্রপালি আম!

বাঙালির কাছে আমের তালিকায় মিষ্টতা আর ঘ্রাণের দিক থেকে আম্রপালি এক অনন্য নাম। গাঢ় কমলা শাঁস আর ছোট আঁটির এই আমটি তার তীব্র মিষ্টি স্বাদের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। Olloy Organics আপনার জন্য নিয়ে এসেছে সরাসরি বাগান থেকে সংগৃহীত এবং আমাদের এক্সপার্ট প্যানেল দ্বারা বাছাইকৃত প্রিমিয়াম গ্রেডের সেরা আম্রপালি।

কেন আমাদের আম্রপালি আম অনন্য?

তীব্র মিষ্টতা ও গাঢ় রংঃ আম্রপালির প্রধান বৈশিষ্ট্য হলো এর টকটকে কমলা রঙের শাঁস এবং মধুর মতো মিষ্টি স্বাদ।

ছোট আঁটি ও বেশি শাঁসঃ অন্যান্য আমের তুলনায় এর আঁটি অনেক ছোট হওয়ায় আপনি পান তুলনামূলক অনেক বেশি শাঁস।

আকর্ষণীয় সুগন্ধঃ আম্রপালির ঘ্রাণ অত্যন্ত প্রখর, যা ঘরকে এক নিমিষেই আমেজে ভরিয়ে দেয়।দ

১০০% নিরাপদঃ কোনো কার্বাইড বা ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই সরাসরি বাগান থেকে সতেজ অবস্থায় পৌঁছে যাবে আপনার ঘরে।

সঠিক গ্রেডিংঃ “Food Engineer” স্ট্যান্ডার্ডে প্রতিটি আমের গুণমান এবং সাইজ যাচাই করে সরবরাহ করা হয়।


অর্ডার ও বুকিং প্রক্রিয়া (Order Process)

আমাদের আমগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করা হয় বলে আমরা একটি পরিকল্পিত ডেলিভারি সিস্টেম অনুসরণ করিঃ

প্যাকেজ নির্বাচনঃ আপনার প্রয়োজন অনুযায়ী ১২ কেজি বা ২২ কেজির ক্যারেট সিলেক্ট করুন।

বুকিং নিশ্চিতকরণঃ অর্ডারের সময় মোট মূল্যের ২০% অগ্রিম (Advance) প্রদান করে আপনার বুকিং নিশ্চিত করতে হবে।

বাকি পেমেন্টঃ ডেলিভারি পাওয়ার সময় বাকি টাকা ডেলিভ্যারিম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আম চেক করে (Cash on Delivery) পরিশোধ করতে পারবেন।

সরাসরি ডেলিভারিঃ বাগান থেকে আম সংগ্রহের পর দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।


কেন ২০% অগ্রিম? এটি আমাদের বাগান থেকে আম সংগ্রহ, প্যাকেজিং এবং ডেলিভারি ম্যানেজমেন্ট সুশৃঙ্খল রাখতে সাহায্য করে, যাতে আমরা আপনাকে সরাসরি বাগান থেকে সংগ্রহকৃত সতেজ আমগুলোই সরবরাহ করতে পারি।


সংরক্ষণ পদ্ধতি ও স্থায়িত্ব (Storage & Care Guide)

আসল আমের স্বাদ ঠিক রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। আমাদের “Food Engineer” টিমের পরামর্শঃ

প্রাথমিক করণীয়ঃ আমগুলো ক্যারেট থেকে বের করে মেঝেতে বা পাটিতে ছড়িয়ে রাখুন। সরাসরি রোদ বা আর্দ্র জায়গা থেকে দূরে রাখুন।

পাকার সময়ঃ আমগুলো সাধারণত ডেলিভারি পাওয়ার ১-৩ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়। আম্রপালি আম নরম হতে শুরু করলে এবং গাঢ় হলুদাভ-সবুজ বর্ণ ধারণ করলে বুঝবেন তা সম্পূর্ণ পেকে গেছে।

ফ্রিজে সংরক্ষণঃ আম পেকে যাওয়ার পর ৩-৫ দিন পর্যন্ত ফ্রিজের নরমাল চেম্বারে রেখে খাওয়া যায়। তবে অতিরিক্ত সময় ফ্রিজে রাখলে এর স্বাভাবিক মিষ্টতা ও ঘ্রাণ কমতে শুরু করে।

স্থায়িত্বকালঃ স্বাভাবিক তাপমাত্রায় পাকার পর ২-৩ দিন এবং ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত আমগুলো তার শ্রেষ্ঠ মান বজায় রাখে।


পণ্য পরিচিতি (Product Specification)

উৎসঃ সরাসরি বাগান থেকে সংগৃহীত।

প্যাকিংঃ প্লাস্টিক ক্যারেটে প্রিমিয়াম প্যাকেজিং।

নিরাপত্তাঃ ক্ষতিকর রাসায়নিক মুক্ত ও ১০০% নিরাপদ।


আপনার পরিবারের জন্য সেরা এবং নিরাপদ আমের স্বাদ নিশ্চিত করতে আজই বুকিং করুন!

Our Promise
  • No Chemical Preservatives
  • Minimal Processing
  • Balanced Nutrition
  • Carefully Selected Ingredients
  • Shelf life: 12–18 months
  • Country of origin: As labelled
Price
Price range: 1,440.00৳  through 2,420.00৳ 
Order Now
Preparing datasheet…
Your PDF download will begin shortly
Link copied to clipboard!
Stay Fresh

Stay Fresh. Stay Organic.

Get weekly exclusive deals and organic lifestyle tips delivered to your inbox. No spam, ever. Unsubscribe in one click.

Preparing Catalogue PDF…
Download begins shortly