খিরসাপাতি/হিমসাগর আম
Olloy Organics-এর প্রতিটি খিরসাপাতি আম সরাসরি বাগান থেকে সংগৃহীত এবং এক্সপার্ট দ্বারা নিখুঁতভাবে গ্রেডিং ও প্যাকেজিং এর মাধ্যমে সরবরাহ করা হয়। আমরা কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক বা কার্বাইড ব্যবহার না করে প্রাকৃতিক পরিপক্কতা নিশ্চিত করি, যা আপনাকে দেয় মধুর মতো মিষ্টি স্বাদ এবং অতুলনীয় সুগন্ধের নিশ্চয়তা।
প্যাকেজঃ ১২ কেজি / ২২ কেজি।
বুকিংঃ ২০% অগ্রিম দিয়ে আজই আপনার অর্ডারটি কনফার্ম করুন।
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ও বিখ্যাত খিরসাপাতি আম!
বাঙালির কাছে আমের কথা উঠলেই সবার আগে যে নামটি আসে, তা হলো খিরসাপাতি আম (যা উত্তরাঞ্চলের বাইরে কিছু জায়গায় হিমসাগর নামেও পরিচিত)। Olloy Organics আপনার জন্য নিয়ে এসেছে সরাসরি চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সংগৃহীত এবং এক্সপার্ট দ্বারা বাছাইকৃত প্রিমিয়াম গ্রেডের সেই খিরসাপাতি আম।
কেন আমাদের খিরসাপাতি আম অনন্য?
আঁশহীন ও কোমলঃ মুখে দিলেই মাখনের মতো গলে যাওয়া স্বাদ।
অনন্য সুগন্ধঃ কাটার সাথে সাথেই চারপাশ অন্যরকম এক ঘ্রাণের আমেজে ভরিয়ে দেয়।
১০০% নিরাপদঃ কোনো কার্বাইড বা ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই সরাসরি বাগান থেকে পৌছে যাবে আপনার ঘরে।
সঠিক গ্রেডিংঃ সর্বোচ্চ কোয়ালিটির এবং সাইজের আম সরবরাহের নিশ্চয়তা।
অর্ডার ও বুকিং প্রক্রিয়া (Order Process)
আমাদের আমগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করা হয় বলে আমরা একটি পরিকল্পিত ডেলিভারি সিস্টেম অনুসরন করিঃ
১. প্যাকেজ নির্বাচনঃ আপনার প্রয়োজন অনুযায়ী ১২ কেজি বা ২২ কেজির ক্যারেট সিলেক্ট করুন।
২. বুকিং নিশ্চিতকরণঃ অর্ডারের সময় মোট মূল্যের ২০% অগ্রিম (Advance) প্রদান করে আপনার বুকিং নিশ্চিত করতে হবে।
৩. বাকি পেমেন্টঃ ডেলিভারি পাওয়ার সময় বাকি টাকা ডেলিভ্যারিম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আম চেক করে (Cash on Delivery) পরিশোধ করতে পারবেন।
৪. সরাসরি ডেলিভারিঃ বাগান থেকে আম সংগ্রহের পর দ্রুততম সময়ে আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে।
কেন ২০% অগ্রিম? এটি আমাদের বাগান থেকে আম সংগ্রহ, প্যাকেজিং এবং ডেলিভারি ম্যানেজমেন্ট সুশৃঙ্খল রাখতে সাহায্য করে, যাতে আমরা আপনাকে সরাসরি বাগান থেকে সংগ্রহকৃত সতেজ আমগুলোই সরবরাহ করতে পারি।
সংরক্ষণ পদ্ধতি ও স্থায়িত্ব (Storage & Care Guide)
আসল আমের স্বাদ ঠিক রাখতে সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি। আমাদের “Food Engineer” টিমের পরামর্শঃ
প্রাথমিক করণীয়ঃ আমগুলো ক্যরেট থেকে বের করে মেঝেতে বা পাটিতে ছড়িয়ে রাখুন। সরাসরি রোদ বা আর্দ্র জায়গা থেকে দূরে রাখুন।
পাকার সময়ঃ আমগুলো সাধারণত ডেলিভারি পাওয়ার ১-৩ দিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়। আম নরম হতে শুরু করলে এবং তীব্র ঘ্রাণ বের হলে বুঝবেন তা সম্পূর্ণ পেকে গেছে।
ফ্রিজে সংরক্ষণঃ আম পেকে যাওয়ার পর ৩-৫ দিন পর্যন্ত ফ্রিজের নরমাল চেম্বারে রেখে খাওয়া যায়। তবে অতিরিক্ত সময় ফ্রিজে রাখলে স্বাদ ও ঘ্রাণ কমতে পারে।
স্থায়িত্বকালঃ স্বাভাবিক তাপমাত্রায় পাকার পর ২-৩ দিন এবং ফ্রিজে ৫-৭ দিন পর্যন্ত আমগুলো তার শ্রেষ্ঠ মান বজায় রাখে।
পণ্য পরিচিতি (Product Specification)
উৎসঃ চাঁপাইনবাবগঞ্জ।
প্যাকিংঃ প্লাস্টিক ক্যারেটে প্রিমিয়াম প্যাকেজিং।
নিরাপত্তাঃ ক্ষতিকর রাসায়নিক মুক্ত ও ১০০% নিরাপদ।
আপনার পরিবারের জন্য সেরা এবং নিরাপদ আমের স্বাদ নিশ্চিত করতে আজই বুকিং করুন!
- No Chemical Preservatives
- Minimal Processing
- Balanced Nutrition
- Carefully Selected Ingredients
- Shelf life: 12–18 months
- Country of origin: As labelled
Reviews
There are no reviews yet.